দেশে এলো লেনোভো’র স্লিম ৫আই প্রো আইডিয়াপ্যাড
বিসিএস কম্পিউটার সিটিতে বিজয়ে প্রযুক্তি মেলায় লেনোভো’র স্লিম ৫আই প্রো আইডিয়াপ্যাড উন্মোচন করেছে লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এই ল্যাপটপটির ওজন ১ কেজি ৪১ গ্রাম। হালকা এবং পাতলা গড়নের ফোর সাইডেড ন্যারো বেজেলের এই আইডিয়াপ্যাড ১৪ ইঞ্চি ২.২কে (২২৪০*১৪০০পি) ৩০০ নিটস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে সমন্বিত। এই ল্যাপটপটির আসপেক্ট রেশিও ১৬:১০ এবং ডিসপ্লেটি শতভাগ স্টান্ডার্ড আরজিবি সমন্বিত । ইন্টেল একাদশ প্রজন্মের কোর আই ৫- ল্যাপটপটিতে থাকছে সর্বোচ্চ ৪.২ গিগাহার্জ সম্বলিত ইন্টেল কোর আই ৫-১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর এমএক্স ৪৫০ ২জিবি গ্রাফিক্স, ৫১২ এনভিমি এসএসডি, ১৬জিবি ডিডিআর ৪ র্যাম এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম সংস্করণ।
এছাড়াও লাইট এই ল্যাপটপটিতে রয়েছে দ্রæত গতির ডর-ঋর ৬, ব্যাকলিট কি-বোর্ড এবং প্রাণবন্ত সাইন্ড উপভোগের জন্য স্টেরিও স্পিকার যা ডলবি এটমোস সাউন্ড সিস্টেম সমন্বিত। এই ল্যাপটপটিতে ৭২০ এইচডি ওয়েবক্যাম-এর সাথে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ক্যামেরা প্রাইভেসি শাটার যা আপনার অনলাইন প্রাইভেসি নিশ্চিত করবে। ল্যাপটপটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাঙ্কশন যার মাধ্যমে ফেস লগ-ইন সহ আরো নানা রকম সুবিধা পাওয়া যাবে। তাছাড়াও এই ল্যাপটপটিতে আছে ঋড ঞচগ ২.০ সুবিধা যা আপনার ল্যাপটপে ব্যবহার করা বিভিন্ন গোপন পিন বা পাসওয়ার্ডকে হ্যাকিং হওয়া থেকে সুরক্ষিত রাখবে। ল্যাপটপটিতে দ্রæত চার্জ হওয়ার জন্য দেওয়া হয়েছে র্যাপিড চার্জিং এর সুবিধা যা ১১ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম, যদিও এর অ্যাকচুয়াল ব্যাকআপ কাজের ধরন এবং ল্যাপটপের সেটিংস-এর উপর নির্ভর করবে।
২টি কালারে এই ল্যাপটপটিতে আছে ২ বছরের ওয়্যারেন্টি । দাম ৯৮ হাজার টাকা